• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, বৈঠকের পর সিদ্ধান্ত ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ সোলার এনার্জিতে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদার প্রাথমিক শিক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই যুক্ত হচ্ছে: ববি হাজ্জাজ বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক    ১০ জুন ২০২৬, ০২:৪৯ পি.এম.
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: ভিওডি বাংলা

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছয় জাতির বয়সভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১০ জুন) অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন -এর ট্রফিভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে দু'টি বিভাগে খেলা অনুষ্ঠিত হচ্ছে-অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-২০।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী অংশগ্রহণকারী সব দেশকে স্বাগত জানিয়ে বলেন, ক্রীড়ার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসির ওপর গুরুত্ব দিচ্ছে এবং প্রতিবেশী দেশসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ক্রীড়া বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ চলছে। ক্রীড়াকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
১১ রানে হারল বাংলাদেশ
১১ রানে হারল বাংলাদেশ
জয়ের পথে টাইগাররা
জয়ের পথে টাইগাররা