• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুলিশের বহরে যুক্ত হচ্ছে ২১২ নতুন পিকআপ

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৬:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব যানবাহন ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে পুলিশের অপারেশনাল কার্যক্রম পরিচালনার জন্য নতুন যানবাহন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে ডাবল কেবিন পিকআপ কেনার প্রস্তাব উত্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এসব যানবাহন সংগ্রহ করা হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার ক্রয়চুক্তি সম্পাদনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে টহল কার্যক্রম পরিচালনা, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জরুরি অভিযানে পুলিশের দ্রুত সাড়া নিশ্চিত করতে আধুনিক যানবাহনের প্রয়োজনীয়তা বেড়েছে। নতুন পিকআপগুলো যুক্ত হলে বাহিনীর পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবম পে-স্কেল বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ
নবম পে-স্কেল বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ
পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী
পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী
পুঁজিবাজারে ১৩শ’ কোটি টাকা লেনেদন
পুঁজিবাজারে ১৩শ’ কোটি টাকা লেনেদন