• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩-০ গোলের জয়, বিশ্বকাপ মঞ্চে শক্ত বার্তা দিল আর্জেন্টিনা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১০ জুন ২০২৬, ০৯:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে পুরো ৯০ মিনিটজুড়ে আধিপত্য দেখিয়ে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখল, আক্রমণ এবং নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই স্পষ্টভাবে এগিয়ে ছিল আর্জেন্টিনা।

প্রথমার্ধে একমাত্র গোলের মাধ্যমে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। বিরতির পর মাঠে নামার পরই লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এবং দলকে আরও স্বস্তিতে রাখেন। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে ব্যবধান বাড়ান তিনি।

শেষ দিকে আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। ৮৬ মিনিটে থিয়াগো আলমাডার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০, যা নিশ্চিত করে বড় জয়।

তবে ম্যাচের শুরুটা আর্জেন্টিনার জন্য পুরোপুরি সহজ ছিল না। নিকো পাজের একটি আক্রমণ নষ্ট হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে যায় আইসল্যান্ড। এলার্টসন গোলের সামনে ভালো সুযোগ পেলেও তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায় যাতে রক্ষা পায় আর্জেন্টিনা।

শুরুর সেই চাপ সামলে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। বল দখল রেখে ধারাবাহিক আক্রমণে আইসল্যান্ডকে চাপে রাখে তারা। অন্যদিকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা আইসল্যান্ড মাঝে মাঝে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার উচ্চ প্রেসিং তাদের পরিকল্পনা কার্যকর করতে দেয়নি।

আক্রমণভাগে সবচেয়ে সক্রিয় ছিলেন নিকো পাজ। তার পাসিং ও গতি একাধিকবার আইসল্যান্ডের রক্ষণভাগে অস্বস্তি তৈরি করে। এক পর্যায়ে লোপেসকে দারুণ একটি সুযোগ তৈরি করে দিলেও গোল আসেনি। পরে বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

আইসল্যান্ডও মাঝে মধ্যে ম্যাচে ফেরার চেষ্টা করেছে। ড্যানিয়েল লিও গ্রেতারসনকে লক্ষ্য করে লম্বা বল ও থ্রো-ইনের মাধ্যমে চাপ তৈরির চেষ্টা দেখা যায় তাদের খেলায়। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল সংগঠিত ও দৃঢ়, ফলে গোলরক্ষক জেরোনিমো রুলিকে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি।

প্রথমার্ধের শেষভাগে আর্জেন্টিনা আবারও আক্রমণের গতি বাড়ায়। সিমিওনের নেওয়া একটি শট সহজেই রুখে দেন আইসল্যান্ডের গোলরক্ষক। এরপর নিকো পাজ বক্সের ভেতরে আরেকটি সুযোগ পেলেও সফল হতে পারেননি।

পুরো প্রথম ৪৫ মিনিটজুড়ে বলের দখল, আক্রমণের চাপ এবং ম্যাচ নিয়ন্ত্রণ সব দিক থেকেই আর্জেন্টিনা ছিল স্পষ্টভাবে আধিপত্যশীল। বিরতির পর মেসির উপস্থিতি দলকে আরও আত্মবিশ্বাসী করে তোলে, যার প্রভাব পড়ে ম্যাচের বাকি অংশেও। বিশ্বকাপের আগে এই জয় স্কালোনির দলের জন্য বড় আত্মবিশ্বাস হিসেবে কাজ করবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ রানে হারল বাংলাদেশ
১১ রানে হারল বাংলাদেশ
জয়ের পথে টাইগাররা
জয়ের পথে টাইগাররা
দেশের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ: আমিনুল হক
দেশের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ: আমিনুল হক