• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, ফিরছেন মেসি

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ১১:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরুর দোরগোড়ায় দাঁড়িয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দলগুলো। মাত্র দুই দিন বাকি থাকা এই মহারণের আগে নিজেদের ঝালিয়ে নিতে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা।

বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। যদিও ম্যাচটির বাংলাদেশের অফিসিয়াল সম্প্রচারের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি, তবে এটি অনঅফিসিয়াল অ্যাপ স্পোর্টজিফাই-এ দেখা যাবে বলে জানা গেছে।

বিশ্বকাপের আগে ইনজুরির ধাক্কা সামাল দিচ্ছিল আর্জেন্টিনা শিবির। তবে স্বস্তির খবর হলো, এই ম্যাচে চোট কাটিয়ে প্রায় সব খেলোয়াড়ই ফিরছেন। বিশেষ করে সমর্থকদের জন্য বড় আকর্ষণ হিসেবে থাকছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসি বুধবার খেলছে। তবে সে কতক্ষণ মাঠে থাকবে বা কত মিনিট খেলবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজকের অনুশীলনের পর তার শারীরিক অবস্থা দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, যাতে কোনোভাবেই কোনো ঝুঁকি না নেওয়া হয়। তবে সে যে খেলছে, তা নিশ্চিত।’

শুধু মেসিই নন, চোট থেকে সেরে উঠেছেন নিকো পাজ, নাহুয়েল মোলিনা এবং গঞ্জালো মন্তিয়েলও। ফলে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন তারা।

বিশ্বকাপের আগে মূলত চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ ও বেঞ্চের শক্তি যাচাইয়ের লক্ষ্যেই এই প্রস্তুতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে একাধিক ফুটবলারের ফেরা কোচ স্কালোনির পরিকল্পনাকে আরও শক্ত ভিত্তি দেবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে একবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও আইসল্যান্ড। সেই ম্যাচে কোনো দলই জয় পায়নি, ফলাফল হয়েছিল ড্র।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ: আমিনুল হক
দেশের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ: আমিনুল হক
আইসিসি প্রধান বরখাস্ত
আইসিসি প্রধান বরখাস্ত
ফিফা ও ইনফান্তিনোর বিরুদ্ধে বিশ্বকাপের আগমুহূর্তে মামলা
ফিফা ও ইনফান্তিনোর বিরুদ্ধে বিশ্বকাপের আগমুহূর্তে মামলা