• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ মে ২০২৬, ০৮:৩৯ এ.এম.
ছবি : সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা পালন করছেন ত্যাগের এই মহোৎসব।

সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলিমরাও স্থানীয় সময় অনুযায়ী ঈদের আনন্দে মেতে উঠেছেন।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের সেই ঐতিহাসিক ঘটনার স্মরণেই মুসলিম বিশ্বে ঈদুল আজহায় পশু কোরবানির প্রচলন রয়েছে। 

ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ বিভিন্ন দেশের মুসলমানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল ও অন্যান্য হালাল পশু ক্রয় করেছেন। 

পাশাপাশি আজ ১০ জিলহজ সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করবেন হাজিরা। কুরবানি শেষে মাথা মুণ্ডন বা চুল ছেঁটে ইহরাম ত্যাগ করবেন তারা। এরপর কাবা শরিফ তাওয়াফের মধ্য দিয়ে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সৌদি সরকার ব্যাপক নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থা গ্রহণ করেছে। তীব্র গরমে হাজিদের স্বস্তি দিতে বিভিন্ন স্থানে পানির ফোয়ারা ও ছায়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাজিদের যাতায়াত সহজ করতে প্রায় ২৪ হাজার বিশেষ বাস পরিচালনা করছে সৌদি আরব।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪
লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪
পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড়
পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড়
পবিত্র হজের খুতবা শুরু, বাংলাসহ ৫০ ভাষায় অনুবাদ
পবিত্র হজের খুতবা শুরু, বাংলাসহ ৫০ ভাষায় অনুবাদ