• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

কুমিল্লা প্রতিনিধি    ২৭ মে ২০২৬, ০৫:২২ এ.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

কুমিল্লায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহত রেহানা বেগমের ছেলে রামিম ইসলাম বাবু (২৭) ওই এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৭ মে) নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এই ঘটনা ঘটে। 

ঘটনার পর অভিযুক্ত রামিম ইসলাম বাবুকে নগরীর টমছমব্রীজ এলাকা গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাবু মাদকের টাকার জন্য তার মায়ের ওপর অত্যাচার করে আসছিল। সোমবার রাতেও একই কারণে সে তার মাকে মারধর করে। পরদিন সকালে টাকা না পেয়ে মাদকাসক্ত বাবু তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে গুরুতর জখম অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম বলেন, বাবুর অত্যাচারে তার মা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন। এই নৃশংস ঘটনায় এলাকাবাসী হতবাক এবং ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, অভিযুক্ত বাবুকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি: সংগৃহীত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
কাশিমপুর কারাগার মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত
ছবি: সংগৃহীত
থানার সামনে কৃষকদল নেতার নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হামলা