• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে পবিত্র ঈদুল আজহার জামাত যানজট নিয়ন্ত্রণে সক্রিয় বিজিবির ২৩ টিম রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতের ছেঁড়া তার, ব্যবসায়ীর মৃত্যু পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড় গুম-শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের সার্বিক পরিবেশ সন্তোষজনক : প্রতিমন্ত্রী ঈদের আগে পোশাক খাতে স্বস্তি সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী অর্ধশত পণ্যে ভ্যাট-শুল্ক বাড়ানোর পরিকল্পনা এনবিআরের

পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ আতঙ্ক, বাংলাদেশ সীমান্তে ভারতীয়দের ভিড়

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ মে ২০২৬, ০৩:৫৯ পি.এম.
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা জোরদার হওয়ার পর সীমান্ত এলাকায় নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  রাজ্যজুড়ে ‘হোল্ডিং সেন্টার’ চালুর ঘোষণার পর উত্তর ২৪ পরগনা সীমান্ত এলাকায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে স্বরূপনগরের হাকিমপুর চেকপয়েন্টে নারী-শিশুসহ শত শত মানুষকে অবস্থান করতে দেখা যায়। স্থানীয় প্রশাসনের দাবি, তাদের অনেকেই দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাস করছিলেন।

এর আগে গত রোববার পশ্চিমবঙ্গ সরকার জানায়, অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের শনাক্ত করতে রাজ্যের বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার চালু করা হবে। পরদিন থেকেই এসব কেন্দ্র কার্যক্রম শুরু করে। একই দিনে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।

এ ঘোষণার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে যারা দালালের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বা দীর্ঘদিন ধরে সেখানে অনিয়মিতভাবে বসবাস করছিলেন, তাদের অনেকেই দেশে ফেরার চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্রগুলোর দাবি।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানকারীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তবে এমন ঘটনা প্রথম নয়। এর আগেও পশ্চিমবঙ্গে নাগরিক পরিচয় যাচাই কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হলে সীমান্ত এলাকায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনও অনেকে সীমান্তের দিকে ভিড় করেছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে গণহারে পাকিস্তানিদের বহিষ্কার, বাড়ছে উদ্বেগ
আমিরাতে গণহারে পাকিস্তানিদের বহিষ্কার, বাড়ছে উদ্বেগ
গাজায় টানা তৃতীয় বছরেও ফিলিস্তিনিদের ‘ঈদ নেই’
গাজায় টানা তৃতীয় বছরেও ফিলিস্তিনিদের ‘ঈদ নেই’
সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জনসহ নিহত ২৮
সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জনসহ নিহত ২৮