• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আরাফাতে আল্লাহর দরবারে লাখো হাজির অশ্রুসিক্ত প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ১০:৪৩ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ‘ওকুফে আরাফা’ পালনে আজ ঐতিহাসিক আরাফাতের ময়দানে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি। তাঁবুতে তাঁবুতে চলছে দোয়া-দরুদ ও নানা ধর্মীয় আলোচনা, ওয়াজ-নসিহত। 

মঙ্গলবার (২৬ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। 

এতে বলা হয়, আজ আরাফাতে অবস্থান করছেন আল্লাহর মেহমানরা। সূর্যাস্ত পর্যন্ত ঐতিহাসিক এ ময়দানে অবস্থান করবেন হাজীরা। আরাফাতের দিন শ্রেষ্ঠতম বরকতময় দিন। ইবাদত ও প্রার্থনা কবুলের দিন। শরিয়তে আরাফাতে অবস্থানই হজ হিসেবে অভিহিত। সে কারণে আল্লাহর কাছে তার মেহমানদের আজ নানা আর্তি। হজ কবুলের জন্য মহান রবের কাছে নিবেদন ও প্রার্থনা জানাচ্ছেন হাজীরা। তাঁবুর ভীতর-বাইরে হাজীরা দু'হাত তুলে করছেন মোনাজাত। কেউ চুপিসারে, কেউবা উচ্চস্বরে করছে ক্রন্দন। অতীতের ভুল-ত্রুটি ও পাপমোচনে চলছে রোনাজারি। তীব্র তাপদহে হাজীদের তাঁবুতে অবস্থান করার নির্দেশনা থাকলেও তা মানতে চাইছেন না তাঁরা।

সোমবার (২৫ মে) রাত থেকেই মিনা থেকে আরাফাতের উদ্দেশে রওয়ানা করেন আল্লাহর মেহমানরা। দুপুরে আরাফাতে মসজিদে নামিরাতে হজের খুতবা দেন ইমামুম হজ মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজীরা একসাথে জোহর ও আসরের নামাজ আদায় করেন।

আজ মঙ্গলবার সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওয়ানা দেবেন হাজীরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। বুধবার ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজীরা এবং শুধু বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানিসহ হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করবেন।
ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেনীতে বন্যার শঙ্কা, খুলে দেওয়া হলো মুহুরীর ৪০ গেট
স্মৃতিবিজড়িত হোস্টেলে ডা. জুবাইদা, প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি
স্মৃতিবিজড়িত হোস্টেলে ডা. জুবাইদা, প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান