• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সদরঘাটে এবার নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিবেশ: নৌমন্ত্রী রবিউল ১০ দিনের সফরে চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভিওডি বাংলার সম্পাদক আবদুস সালাম স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪ চার জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ মে ২০২৬, ০৬:১৭ পি.এম.
ছবি : সংগৃহীত

বেলজিয়ামের বুগেনহাউট শহরের লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়াও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।  মঙ্গলবার (২৬ মে) রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে বুগেনহাউট স্টেশন থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে গভীর শোক প্রকাশ করে বলেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে বুগেনহাউটে স্কুলবাস-ট্রেন দুর্ঘটনার খবরটি পেয়েছি। গভীর সমবেদনা ভুক্তভোগী ও তাদের প্রিয়জনদের প্রতি।' এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ ও পাবলিক প্রসিকিউটর অফিস দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। এর আগে ২০২৫ সালেও এক দুর্ঘটনায় পাঁচজন মারা গিয়েছিল বলে জানা গেছে। বেলজিয়ামের শহর ও গ্রামগুলোতে ছড়িয়ে রয়েছে অসংখ্য রেললাইন, দেশটিতে লেভেল-ক্রসিংয়ে বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নির্দেশনা উপেক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়েই যাবে ইরান
মার্কিন নির্দেশনা উপেক্ষা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়েই যাবে ইরান
আমিরাতে গণহারে পাকিস্তানিদের বহিষ্কার, বাড়ছে উদ্বেগ
আমিরাতে গণহারে পাকিস্তানিদের বহিষ্কার, বাড়ছে উদ্বেগ
গাজায় টানা তৃতীয় বছরেও ফিলিস্তিনিদের ‘ঈদ নেই’
গাজায় টানা তৃতীয় বছরেও ফিলিস্তিনিদের ‘ঈদ নেই’