মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল আজহার জোর প্রস্তুতি

আগামীকাল বুধবার (২৭ মে) জিলহজ মাসের ১০ তারিখে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। সেই হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা ত্যাগের মহিমায় ভাস্বর এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসবকে বরণ করে নিতে নিবিড়ভাবে নিজেদের প্রস্তুত করছেন।
উৎসবের দিনটি ঘনিয়ে আসার সাথে সাথে সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ উৎসবের আনন্দ ভাগাভাগি করতে জামাকাপড় ও প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার পাশাপাশি কোরবানির পশু ক্রয়ের জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন দেশের পশুর হাট ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতেও মানুষের ব্যস্ততা ও ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
আঞ্চলিক ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে এই প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।
ভিওডি বাংলা/এসআর







