• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ১১:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটি চাপে দিলে ঘটনাস্থলেই চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/বিন্দু

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচ্ছন্নতাকর্মীরাই নগরকে বাসযোগ্য রাখেন: শিল্পমন্ত্রী
পরিচ্ছন্নতাকর্মীরাই নগরকে বাসযোগ্য রাখেন: শিল্পমন্ত্রী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন
৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার শ্বশুর গ্রেপ্তার
৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার শ্বশুর গ্রেপ্তার