• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গভীর রাতে হামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৫ মে ২০২৬, ০৯:৪৬ এ.এম.
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় রাতভর অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। ছবি : ভিওডি বাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাবের অস্থায়ী ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী পুরো এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে।

রোববার (২৪ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের ভাষ্য, রাতের নীরবতা ভেঙে হঠাৎ করেই কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়ে অভিযান শুরু করেন।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সম্প্রতি স্থাপিত র‍্যাব ক্যাম্পকে লক্ষ্য করে দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য হারানো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এতে ক্ষুব্ধ হয়ে একটি চক্র নিরাপত্তা বাহিনীর ওপর হামলার চেষ্টা চালিয়েছে।

অভিযানে অংশ নেওয়া একাধিক সূত্র জানায়, রাত ৩টার পর থেকে পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান শনাক্তে বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাসী কর্মকাণ্ড, পাহাড় দখল, অস্ত্র ও মাদক বাণিজ্যের জন্য আলোচিত। অভিযোগ রয়েছে, প্রভাবশালী কয়েকটি সন্ত্রাসী গ্রুপ পাহাড় কেটে বসতি গড়ে তুলে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল।

সম্প্রতি সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এলাকাটিতে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকেই সেখানে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার শ্বশুর গ্রেপ্তার
৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার শ্বশুর গ্রেপ্তার
ফুলবাড়ীতে এনসিপির আনন্দ মিছিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে এনসিপির আনন্দ মিছিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত