• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জামিনে মুক্ত এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহ প্রতিনিধি    ২৫ মে ২০২৬, ১২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে তিনি জামিনে কারামুক্ত হন।

এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি সেখানে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, সাদা পোশাকের পুলিশ সদস্য ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাতেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
পরিচ্ছন্নতাকর্মীরাই নগরকে বাসযোগ্য রাখেন: শিল্পমন্ত্রী
পরিচ্ছন্নতাকর্মীরাই নগরকে বাসযোগ্য রাখেন: শিল্পমন্ত্রী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন