• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

বগুড়া প্রতিনিধি    ২৫ মে ২০২৬, ১১:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশুকন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনিছুর রহমান (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে আয়েশা খাতুন। আহত পুস্পা আক্তার (২৫) নিহত আনিছুরের স্ত্রী। আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে নিজ বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিছুর রহমান। পথে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার মেয়ে আয়েশা খাতুন মারা যান। গুরুতর আহত হন পুস্পা আক্তার।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত পুস্পা আক্তারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
পরিচ্ছন্নতাকর্মীরাই নগরকে বাসযোগ্য রাখেন: শিল্পমন্ত্রী
পরিচ্ছন্নতাকর্মীরাই নগরকে বাসযোগ্য রাখেন: শিল্পমন্ত্রী
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন