• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সারিয়াকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ২৪ মে ২০২৬, ০৮:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে কৃষকদের অংশগ্রহণে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় একদিনের কংগ্রেস ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি এবং সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ সময় আরও বক্তব্য দেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদুর রহমান, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুহুল আমিন সরকার। কর্মসূচি শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় ও প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/মনিরুজ্জামান জাহিদ/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
নবাবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
গৌরীপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়
গৌরীপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়
সমকামিতার প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে মারামারি!
সমকামিতার প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে মারামারি!