• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ‎৩ জুলাই

বিনোদন প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ১২:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন আগামী ৩ জুলাই। ওইদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎সোমবার (১৮ মে) শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, “আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে যে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করছি নির্ধারিত সময়েই নতুন কমিটির নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।”

‎বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ‎সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন  বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে আছেন শিবা শানু ও জয় চৌধুরী।

সমিতির মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ সুবাহ’র
স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ সুবাহ’র
চোখের জল ধরে রাখতে পারলেন না—কারিনার স্মৃতি দেখিয়ে বাবার কথা
চোখের জল ধরে রাখতে পারলেন না—কারিনার স্মৃতি দেখিয়ে বাবার কথা
মেয়ের ‘গোপন’ প্রেমিককে খুন, বিপদে মৌ
মেয়ের ‘গোপন’ প্রেমিককে খুন, বিপদে মৌ