• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টানা পতনের পর হঠাৎ স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ মে ২০২৬, ১২:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দরপতন এবং অপরিশোধিত তেলের দাম কমায় মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এতে টানা পতনের পর বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। তবে বন্ডের উচ্চ মুনাফার কারণে স্বর্ণের দাম বৃদ্ধির গতি এখনো সীমিত রয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৮ মে) দিনের শুরুতে ৩০ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৭ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৭২ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যার ফলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপার মতো পণ্যগুলো আরও সাশ্রয়ী হয়ে উঠেছে।

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেন, ‘মার্কিন ডলার সূচক দিনের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক। তবে ক্রমবর্ধমান বন্ড ইল্ড সম্ভবত স্বর্ণের দাম বৃদ্ধির গতি সীমিত করবে, অথবা স্বল্প মেয়াদে এখানকার ধাতুগুলোর ওপর আরও নিম্নমুখী মূল্যের চাপ সৃষ্টি করবে।’

এদিকে স্বর্ণের সঙ্গে রুপার ও অনান্য দাতুর দামও বেড়েছে। সোমবার ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৭৬ দশমিক ৫৬ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৩ দশমিক ২৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪০২ দশমিক ৫৩ ডলারে বিক্রি হচ্ছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪২৬০০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
৪২৬০০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
১০ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
১০ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
কনটেন্ট ক্রিয়েটরদের যে সুখবর দিলেন অর্থমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটরদের যে সুখবর দিলেন অর্থমন্ত্রী