• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে গেছে রঞ্জিতা কনার

নিজস্ব প্রতিবেদক    ১৮ মে ২০২৬, ০২:৪০ পি.এম.
অভিনেত্রী রঞ্জিতা কনা ও ছিঁড়ে যাওয়া কান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে রাজধানীর রামপুরা এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকাটানে কানের একাংশ ছিঁড়ে গিয়েছে অভিনেত্রী রঞ্জিতা কনার। কানে সাতটি সেলাই লেগেছে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ছিনতাইকারীরা তার কানের দুল নিয়ে গেছে। তিনি রিকশায় ছিলেন।  

রোববার (১৭ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে রামপুরা থানার পুলিশ।  

এই অভিনেত্রী শারীরিক প্রতিবন্ধী ভাইকে নিয়ে রামপুরা বনশ্রীর একটি বাসায় ভাড়া থাকেন। রিকশায় রামপুরা বাজার এলাকা অতিক্রমকালে ছিনতাইকারী তার কানের দুল টান দেয়। কান ছিঁড়ে দুল নিয়ে পালায় দুর্বৃত্ত। মুহুর্তেই কান থেকে রক্ত ঝরতে শুরু করে। এমন ঘটনায় বেশ ভয়ে পেয়ে যান ‘ঢাকা ৮৬’–র নায়িকা রঞ্জিতা। পরে তার ফোন পেয়ে অভিনয়শিল্পী সমিতির সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। রাতেই তাকে দেখতে হাসপাতালে ভিড় করতে থাকেন সহকর্মীরা।  

এ ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী আমার কানের দুল ধরে টান দেয়।’

আশির দশকের শেষ ভাগে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের নায়িকা হয়ে আবির্ভূত হয়েছিলেন রঞ্জিতা। প্রথম সিনেমায় নজর কাড়ার পর রাজ্জাকের পরিচালনায় ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’ সিনেমায় অভিনয় করেন। অন্তত ৩০টি সিনেমায় অভিনয় করেন তিনি। এই অভিনেত্রীকে ২০০৫ সালের পর আর সিনেমায় পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ সুবাহ’র
স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ সুবাহ’র
চোখের জল ধরে রাখতে পারলেন না—কারিনার স্মৃতি দেখিয়ে বাবার কথা
চোখের জল ধরে রাখতে পারলেন না—কারিনার স্মৃতি দেখিয়ে বাবার কথা
মেয়ের ‘গোপন’ প্রেমিককে খুন, বিপদে মৌ
মেয়ের ‘গোপন’ প্রেমিককে খুন, বিপদে মৌ