• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের দেশে হামের উপসর্গে আরো ২ মৃত্যু, আক্রান্ত ১০৬৯ আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা প্রতিমন্ত্রীর পাঁচ চীনা নাগরিক ফের রিমান্ডে, কারাগারে ৩

মেয়ের ‘গোপন’ প্রেমিককে খুন, বিপদে মৌ

বিনোদন ডেস্ক    ১৬ মে ২০২৬, ০৮:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনো সমান জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। নতুন প্রজন্মের মডেলদের কাছেও আইকন তিনি। নৃত্য ও মডেলিংয়ে এখনও নিয়মিত আছেন, তবে অভিনয়ে খুব একটা দেখা যায় না মৌকে। বিশেষ কোনো কাজেই তার উপস্থিতি দেখা যায়। এবারও ঈদ উপলক্ষে অভিনয় করেছেন ভিন্ন ধরনের একটি ওয়েব ফিল্মে। নাম ‘সারার সংসার’।

কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। এতে সারা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। সম্প্রতি ফিল্মের ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে মুক্তির ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি।

আর্তনাদ উপন্যাসে সত্তরের দশকের প্রেক্ষাপট থাকলেও ‘সারার সংসার’ ওয়েব ফিল্মে সময়টি এগিয়ে আনা হয়েছে । চিত্রনাট্য লেখা হয়েছে এই সময়ের উপযোগী করে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর । প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ওয়েব ফিল্মটি নিয়ে নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও সারার সংসারে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। সিনেমায় কিছু প্লট ও চরিত্রের নামে পরিবর্তন আনা হয়েছে। কারণ, আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।’

তিনি আরও বলেন, ‘কাজী আনোয়ার হোসেন বলতে বেশিরভাগ মানুষ মাসুদ রানা বোঝে। কিন্তু এর বাইরেও তার লেখা অসাধারণ বেশ কিছু গল্প আছে। এই গল্পটিও তেমন। এখানে পরিবার আছে, সাসপেন্স আছে। সব মিলিয়ে দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা। নামভূমিকায় সাদিয়া ইসলাম মৌ দারুণ অভিনয় করেছেন।’

‘সারার সংসার’ সিনেমায় মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে। পুরো গল্প তাকে ঘিরে। এতে দেখা যাবে, ঘটনাক্রমে এক রাতে মৌ অভিনীত চরিত্রটি খুন করে তার মেয়ের গোপন প্রেমিককে। তার মনে ভয় জাগে, পুলিশ জানতে পারলে মেয়ের দুর্নাম ছড়িয়ে যাবে। তাই সবকিছু চাপা দিতে চায় সে। সুযোগ বুঝে লাশ সরিয়ে ফেলে। কিন্তু পুলিশ নিখোঁজ ব্যক্তির খোঁজে নামলে শুরু হয় বিপদ।

এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।


ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারিনার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ কায়সার হামিদ
কারিনার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ কায়সার হামিদ
বিবাহিত নারীদের গানের স্বপ্ন পূরণে আসছে ‘বঁধুয়ার গান’
বিবাহিত নারীদের গানের স্বপ্ন পূরণে আসছে ‘বঁধুয়ার গান’
মৌ অভিনীত ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ আসছে ঈদে
মৌ অভিনীত ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ আসছে ঈদে