• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের

স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ সুবাহ’র

বিনোদন প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৩:১৪ এ.এম.
অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ ও তার স্বামী। ছবি: সংগৃহীত

স্বামী হাসানের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ।

শনিবার (১৬ মে) রাতে দেওয়া ওই পোস্টে তিনি নিজের দাম্পত্য জীবনের নানা সংকট ও অভিযোগ প্রকাশ করেন।

সুবাহর দাবি, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় ইসলামি শরিয়া অনুযায়ী বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের পর থেকেই তাকে মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং নানা ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলের মধ্য দিয়ে যেতে হয়েছে।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। এমনকি ভবিষ্যতে আরও তিন-চারটি বিয়ে করার ইঙ্গিতও দিয়েছেন। এসব বিষয় নিয়ে প্রশ্ন তুললে তাকে নীরব থাকতে চাপ দেওয়া হতো বলেও অভিযোগ করেন সুবাহ। এছাড়া সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

স্ট্যাটাসে সুবাহ আরও উল্লেখ করেন, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্য নারীদের ঘিরে স্বামীর আচরণ তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

তিনি জানান, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর থেকেই নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে তাকে, যেন তিনি নিজেই ডিভোর্স দিয়ে নীরবে সরে যান।

সুবাহ আরও দাবি করেন, তার কাছে বিভিন্ন ঘটনার প্রমাণ রয়েছে এবং সময়মতো সেগুলো ধীরে ধীরে প্রকাশ করবেন। সবশেষে তিনি জানান, বর্তমানে তিনি চরম মানসিক কষ্ট ও যন্ত্রণার মধ্যে রয়েছেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন এই অভিনেত্রী।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব খানের সিনেমায় ভারতের সুনিধি
শাকিব খানের সিনেমায় ভারতের সুনিধি
অবশেষে সংসার ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনি
অবশেষে সংসার ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনি
কারিনার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ কায়সার হামিদ
কারিনার মৃত্যুর গুজবে ক্ষুব্ধ কায়সার হামিদ