• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলে গেলেন রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার

   ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পি.এম.
সংগৃহিত ছবি

নিজস্ব প্রতিবেদক 

একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। আজ সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন শিল্পীর স্বামী সারোয়ার এ আলম।

পাপিয়া দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন। 

পাপিয়ার স্বামী সারোয়ার জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে চিকিৎসক পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে তার লাইফ সাপোর্ট খুলে দেন। এরপর তাকে মৃত ঘোষণা করেন। এখনো তার দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা করে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে বলেও জানায় শিল্পীর স্বামী।

একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী ক্যানসারে আক্রান্ত হয়ে তিন বছর ধরে ভুগছিলেন। এরপর দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে নিয়েছেন চিকিৎসাও। তবে এবার থামতে হলো। ৭১ বছর বয়সেই পাড়ি দিতে হলো অনন্তকালে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত