• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত

বিনোদন ডেস্ক    ৬ মে ২০২৬, ১০:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের খবরটি জানিয়েছে তথ্য অধিদপ্তর।

এতে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না।

স্থগিতাদেশে বলা হয়, চলচ্চিত্রটির সঙ্গে সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে প্রদর্শন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তা–ই নয়, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও রয়েছে। এসব কারণে বোর্ড ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নামের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, একক গান ‘তোমাকে ছাড়া’ সিরিজের গান এবং ভারতের একটি মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচার মানুষকে কুপিয়ে হত্যা করার বীভৎস দৃশ্য প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি বোর্ড কর্তৃক পূর্বে কর্তনকৃত দৃশ্য—চাপাতি দিয়ে একজনের হাত কর্তন, গলার রগ কেটে ফেলার দৃশ্য এবং মেয়েদের অশালীন ও অরুচিকর পোশাক ও অঙ্গভঙ্গির দৃশ্য আবার সংযোজন করাই এই স্থগিতাদেশের মূল কারণ।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে মুক্তি পায়। ছবিটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ। সিনেমাটি ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা হারালেন কণ্ঠশিল্পী হাসান
মা হারালেন কণ্ঠশিল্পী হাসান
থালাপাতির বাজিমাত, তারকাদের শুভেচ্ছা
থালাপাতির বাজিমাত, তারকাদের শুভেচ্ছা
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র