• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা

বিনোদন ডেস্ক    ৭ মে ২০২৬, ১০:২২ এ.এম.
মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা ধীরে ধীরে চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। এরই মধ্যে বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

এবার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে মিথিলাকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন, প্রেম ও ভালোবাসা নিয়ে কথা বলেন তিনি।

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

প্রথম প্রেম প্রসঙ্গে মিথিলা বলেন, এ বিষয়টি নিয়ে আলোচনায় আসতে চান না তিনি। তার ভাষায়, ‘প্রথম ভালোবাসা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা নিয়ে ভাইরাল হওয়ারও ইচ্ছা নেই।’

ভালোবাসার বর্তমান অবস্থান নিয়ে অভিনেত্রী বলেন, ‘এখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই বয়সে এসে “প্রথম ভালোবাসা” বলে কিছু আছে কি না, সেটাও প্রশ্ন। আমার জীবনে আছে কি নেই, সেটা নিয়েও এখন কিছু বলতে চাই না।’

বর্তমানে নিজের কাজ ও ক্যারিয়ার নিয়েই সবচেয়ে বেশি মনোযোগী মিথিলা। ব্যক্তিগত জীবনের চেয়ে পেশাগত সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

মিথিলার ভাষায়, ‘এই মুহূর্তে আমার পুরো ভালোবাসা আমার কাজ। আমি এটাকে বড় একটি সুযোগ মনে করি। চেষ্টা করছি যেন নিজের সেরাটা দিতে পারি। তাই এখন ভালোবাসা নিয়ে খুব বেশি ভাবছি না। তবে এটাও বলছি না যে জীবনে ভালোবাসা নেই।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই তারকার পরাজয়, দল পাল্টে রুদ্রনীলের চমক
বিধানসভা নির্বাচন দুই তারকার পরাজয়, দল পাল্টে রুদ্রনীলের চমক
মা হারালেন কণ্ঠশিল্পী হাসান
মা হারালেন কণ্ঠশিল্পী হাসান
থালাপাতির বাজিমাত, তারকাদের শুভেচ্ছা
থালাপাতির বাজিমাত, তারকাদের শুভেচ্ছা