• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া

বিনোদন ডেস্ক    ৭ মে ২০২৬, ১১:৪৪ এ.এম.
“দ্য মিস গ্লোব বাংলাদেশ ২০২৬” শিরোপা অর্জন করেছেন ফারিয়া সালোমে তুরমানিদজে। ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “দ্য মিস গ্লোব বাংলাদেশ ২০২৬” এর করোনেশন নাইট। এতে ফারিয়া সালোমে তুরমানিদজে “দ্য মিস গ্লোব বাংলাদেশ ২০২৬” শিরোপা অর্জন করেন।

দ্য কুইন্স ক্যাম্পের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। আন্তর্জাতিক পেজেন্টে অংশগ্রহণের জন্য তাদের ক্রাউন পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে মিস বসনিয়া ও হার্জেগোভিনা, মিস সুপ্রান্যাশনাল জার্মানি এবং মিস ইন্টারন্যাশনাল জার্মানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাহমিদা সুলতানা দিমা। শো ডিরেক্টরের দায়িত্বে ছিলেন মেল মাইকেল মন্টাজেস। প্রতিযোগিতার ফলাফল নির্ধারণে দায়িত্ব পালন করেন সিম্পলি ম্যাশি ও নিলস। ফটোগ্রাফার হিসেবে ছিলেন জি. ফিক্সেমার।

“দ্য মিস গ্লোব বাংলাদেশ ২০২৬” শিরোপা অর্জন করেছেন ফারিয়া সালোমে তুরমানিদজে।

এ ছাড়া সমন্বয়ক হিসেবে কাজ করেন ইয়হুম, নিকোল, জিগার ও ক্রিস্টিনা। সংগীত পরিবেশন করেন ডিজে নাজ অক্সটেরো।

বিচারক প্যানেলে আন্তর্জাতিক অঙ্গনের একাধিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন লিজি জিয়ানিতেল্লি।

উল্লেখ্য, “দ্য মিস গ্লোব” প্রতিযোগিতায় বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০২৪ সালে। ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী হচ্ছে বলে আয়োজকরা জানান।

বর্তমানে ফারিয়া সালোমে তুরমানিদজে দ্য কুইন্স ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী অক্টোবর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য “দ্য মিস গ্লোব” আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে সাহসী সিদ্ধান্তে ঐতিহাসিক সাফল্য পেলেন বিজয়
বিধানসভা নির্বাচন যে সাহসী সিদ্ধান্তে ঐতিহাসিক সাফল্য পেলেন বিজয়
দুই তারকার পরাজয়, দল পাল্টে রুদ্রনীলের চমক
বিধানসভা নির্বাচন দুই তারকার পরাজয়, দল পাল্টে রুদ্রনীলের চমক
মা হারালেন কণ্ঠশিল্পী হাসান
মা হারালেন কণ্ঠশিল্পী হাসান