• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি    ৮ মে ২০২৬, ০২:৪৪ পি.এম.
ছবি : সংগৃহীত

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার রাতে ৯ ঘণ্টার ব্যবধানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গে ২৪ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল উমর মুনীর রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার মারা যাওয়া চার শিশু হলো– সিলেট নগরের আখালিয়া সুরমা আবাসিক এলাকার আব্দুল মুমিন ও সুমি বেগম দম্পতির আট মাসের শিশু সন্তান মাহদি হাসান (সন্ধ্যা ৬টা), দক্ষিণ সুনামগঞ্জের আসামপুর গ্রামের সুনু মিয়ার ছয় মাসের শিশুসন্তান মুস্তাকিন (সন্ধ্যা ৭টা),  রাত ১১টায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৭ মাস বয়সী শিশু জারা এবং রাত ২টা ৪৫ মিনিটে দিরাইয়ের রায়নগরের ৮ মাস বয়সী শিশু রাইহানা মারা যায়।

হাসপাতাল সূত্র জানায়, হামের উপসর্গ দেখা দিলে মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে মাহদিকে পিআইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার তার মৃত্যু হয়। 

অপরদিকে, শিশু মুস্তাকিনকে ৩ মে দুপুর ২টায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। রাত ১১টায় মৃত্যু হয় শিশু জারার।

এর আগে বৃহস্পতিবার সকালে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিবুল ইসলাম নামে এক বছরের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। 

এ ছাড়া চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় শিশু রাইহানা। এ নিয়ে সিলেটে হাম ও হামের উপসর্গে ২৪ জনের মৃত্যু হলো।

সিলেট বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নুরে আলম শামীম জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৩ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক