• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

জাহাজ জব্দের ঘটনায় পাকিস্তান-ইরানের যৌথ সমন্বয়

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মে ২০২৬, ০২:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজে থাকা পাকিস্তানি ও ইরানি নাবিকদের নিরাপদে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এ বিষয়ে সিঙ্গাপুরের সহযোগিতাও চেয়েছে ইসলামাবাদ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে আটক জাহাজে থাকা ১১ জন পাকিস্তানি এবং ২০ জন ইরানি নাবিকের নিরাপত্তা, কল্যাণ ও দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করা হয়।

ইসহাক দার আরও জানান, এ ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। প্রয়োজনে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানি নাগরিকদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে আটক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজগুলো বর্তমানে সিঙ্গাপুরের জলসীমার কাছাকাছি অবস্থান করছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু
হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু
শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা, বদলে গেল পরীক্ষার রুটিন
শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা, বদলে গেল পরীক্ষার রুটিন
সবাই তোমাকে ঘৃণা করে, ইহুদিরা তোমার ওপর বিরক্ত
সবাই তোমাকে ঘৃণা করে, ইহুদিরা তোমার ওপর বিরক্ত