• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুড়িগ্রামে পরকীয়ার অ‌ভি‌যোগে পু‌লিশ সদস্য প্রত্যাহার


প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২৫, ১২:৩৩ এ.এম.
শেয়ার করুন 0
কুড়িগ্রামে পরকীয়ার অ‌ভি‌যোগে পু‌লিশ সদস্য প্রত্যাহার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কু‌ড়িগ্রা‌মের রৌমারীতে পরকীয়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এর আগে গত বৃহস্পতিবার প্রত্যাহারাদেশ দেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার। অ‌ভিয‌ুক্ত ওই পু‌লিশ সদস‌্যর নাম মোস্তাফিজুর রহমান বলে জানা গেছে। 

জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাওপুর গ্রামের তারা মিয়া না‌মে এক যুবকের সঙ্গে ৮ বছর আগে রৌমারী উপজেলার মধ্য ইছাকুড়ি গ্রামের এক মেয়ের বিয়ে হয়। বি‌য়ের পর থে‌কে ওই ব‌্যক্তি রৌমারী‌তে ভাড়া বাসায় বসবাস ক‌রে আস‌ছেন। তাদের ঘরে এক ছেলে সন্তান আছে। তি‌নি রৌমারী এলসি পোর্টে পাথর ভাঙার কাজ করতেন। এছাড়াও তিনি মাছও ধরতেন। মাছ ধরার সুবাদে রৌমারী থানার কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়।

পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় পুলিশ সদস্য মোস্তাফিজকে ওই যুবক তার ভাড়া বাড়িতে নিয়ে যান। কনস্টেবল মোস্তাফিজ সুযোগ বুঝে তারা মিয়ার স্ত্রীর মোবাইল নম্বর নেন। পরবর্তীতে দুজনের মধ্যে কথাবার্তা চলতে চলতে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে ভুক্ত‌ভোগী স্বামী রৌমারী থানায় অ‌ভি‌যোগ ক‌রেন।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ওই পু‌লিশ সদস‌্য জ‌নৈক ব‌্যক্তির স্ত্রীর স‌ঙ্গে মোবাইল ফো‌নে কথা বলার মৌ‌খিক অ‌ভি‌যোগের ভি‌ত্তি‌তে তা‌কে প্রত‌্যাহার ক‌রে পু‌লিশ লাইন্সে সংযুক্ত করা করা হ‌য়ে‌ছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভিওডি বাংলা/মোঃএরশাদুল হক/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার