• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে

গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০১:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর গাবতলী গরুর হাটকে কেন্দ্র করে নকল মুদ্রা প্রতিরোধ ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে সমন্বিত উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি হাটে নকল টাকা শনাক্তকরণ মেশিন বসানোসহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বুধবার গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কোরবানির হাটগুলোতে নকল মুদ্রা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রতিটি হাটে নকল মুদ্রা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে। পাশাপাশি ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে, যাতে নকল মুদ্রা তৈরির উৎস আগেই শনাক্ত করে বন্ধ করা যায় এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হয়।

গরুর হাট ঘিরে সম্ভাব্য সংঘর্ষ বা সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে। “আমরা আশা করি কোনো ধরনের সমস্যা হবে না,” যোগ করেন তিনি।

ট্রাফিক ব্যবস্থাপনাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মো. সরওয়ার বলেন, গাবতলী এলাকায় হাট ও বাস টার্মিনাল—দুটো কার্যক্রম একসঙ্গে চলায় চাপ তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে নতুন সড়ক নির্মাণসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

তিনি আরও জানান, হাটে গরু আনা-নেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা আনতে নির্দিষ্ট আনলোডিং ও লোডিং পয়েন্ট নির্ধারণ করা হবে, যাতে সড়কে গরু নামানো বা তোলা না হয় এবং যানজট সৃষ্টি না করে নির্ধারিত স্থান থেকেই পরিবহন কার্যক্রম সম্পন্ন করা যায়।

গাবতলী হাটকেন্দ্রিক সার্বিক ব্যবস্থাপনার একটি বিস্তারিত পরিকল্পনা শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

ভিওডি বাংলা/এমআই/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলীয় আদর্শ ধারণ করলে ভেদাভেদ ভুলে থাকতে হবে: আবদুস সালাম
দলীয় আদর্শ ধারণ করলে ভেদাভেদ ভুলে থাকতে হবে: আবদুস সালাম
প্রতি মাসে ক্লিনিং ডে পালনের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ডেঙ্গু প্রতি মাসে ক্লিনিং ডে পালনের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির মতবিনিময় সভা
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির মতবিনিময় সভা