• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি    ৬ মে ২০২৬, ১০:৩৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

নড়াইল সদর উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে সদরের বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ চাঁদনী আক্তার খাদিজা (২০) খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত স্বামী সাকিব শেখ (২৫) একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৪ মে) সাকিব ও চাঁদনী ফুলতলা থেকে নড়াইল সদরের বাহিরগ্রামে খালাশাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন। দাম্পত্য জীবনে সাকিবের মাদকাসক্তি ও কর্মহীনতা নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত।

ঘটনার রাতে ঘরে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন সাকিব। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হন। তবে ঘটনাস্থলের আলামত ও সাকিবের বক্তব্যে অসংলগ্নতা দেখে সন্দেহ হয় তদন্ত কর্মকর্তাদের।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, “ঘটনাস্থলের পরিস্থিতি এবং তার কথাবার্তা আমাদের সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন।” 

পরে পুলিশ অভিযান চালিয়ে সাকিব শেখকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী
মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৮
মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৮
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত