• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৫:১১ এ.এম.
ছবি: র‍্যাব সদর দপ্তরের সৌজন্যে

নারায়ণগঞ্জের যে এলাকায় মাদক বিক্রেতাদের তথ্য সংগ্রহকালে হামলায় এলিট ফোর্স র‍্যাবের গোয়েন্দা বিভাগের ৩ জন সদস্য আহত হয়েছেন, সেই মাসদাইর এলাকায় রাতভর চিরুনি অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দিনগত মধ্যরাতে র‍্যাবের বিপুল সংখ্যক সদস্য গোটা এলাকা ঘিরে ফেলে। চলে চিরুনি অভিযান। প্রস্তুত ছিল প্রশিক্ষিত এই বাহিনীর হেলিকপ্টার এবং ভারী অস্ত্র-গোলাবারুদও।

রাত ১২টা ৫৫ মিনিটে র‍্যাব সদর দপ্তর থেকে পাওয়া একটি ভিডিও ক্লিপ ও কিছু স্থিরচিত্রে দেখা গেছে, চলছে র‍্যাবের জিরো টলারেন্স অভিযান, যা নতুন সরকারের আমলে এই প্রথম চালাতে দেখা গেল এলিট ফোর্সকে।

বুধবার (৬ মে) ভোর সাড়ে চারটায় অভিযানসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন র‍্যাব কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে ভিওডি বাংলাকে বলেন, বিপুল সংখ্যক ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে। চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ইয়াবা ট্যাবলেটের সংখ্যা দুই লক্ষাধিক হতে পারে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, অভিযানে জব্দ করা মাদক এবং ধারালো দেশীয় অস্ত্র পরিমাপ করা হচ্ছে। এগুলো গণনা করে দেখা হচ্ছে। আইনের বিধান মেনে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। তাই এই মুহূর্তে সুনির্দিষ্ট করে আটক, গ্রেফতার বা উদ্ধার মাদকের পরিমাণ বলা যাচ্ছে না। আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে বুধবার সুনির্দিষ্ট তথ্য এবং অভিযান সম্পর্কিত অন্যান্য বিষয়াদি গণমাধ্যমকে জানানো হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে এখানকার স্থানীয় সন্ত্রাসী ও মাদক কারবারিরা র‍্যাবের তিন সদস্যের ওপর হামলা চালায়, যারা বাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করছেন। প্রকৃত মাদক ব্যবসায়ীদের অবস্থান, ঠিকানা ও পরিচয়সহ সামগ্রিক তথ্য সংগ্রহকালে অপরাধী চক্রের নজরে পড়েন তারা। অতর্কিত হামলা করে ওই চক্র।

ঘটনার পরপর এক বিজ্ঞপ্তিতে তিনজন সদস্য আহত হওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছে র‍্যাব সদর দপ্তর।

ভিওডি বাংলা/আর আর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন