• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাম-রুবেলা টিকাদান সচেতনতায় রেড ক্রিসেন্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ৬ মে ২০২৬, ০৮:৪৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলতি বছরের অংশ হিসেবে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করেছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।

মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে এ কর্মসূচি শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া ও মো. রফিকুল হায়দারসহ যুব সদস্যরা।

লিফলেট বিতরণ শেষে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং নিয়মিত টিকা গ্রহণে উৎসাহিত করা হয়।

ভিওডি বাংলা/ মো. এরশাদুল হক/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী