• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে

স্পোর্টস ডেস্ক    ৬ মে ২০২৬, ০৫:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলেও আন্তর্জাতিক মঞ্চে পারফরম্যান্সের ধারাবাহিকতায় আইসিসি র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদে টাইগাররা উঠে এসেছে অষ্টম স্থানে, পেছনে ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।

আইসিসির বার্ষিক হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২৫—আগে যা ছিল ২২৪। এক পয়েন্ট বৃদ্ধির ফলে র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে এক ধাপ। আগে নবম স্থানে থাকা লিটন দাসের দল এখন অষ্টম অবস্থানে।

বাংলাদেশের এই অগ্রগতির প্রভাব পড়েছে শ্রীলঙ্কার অবস্থানে। আগে ২২৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা দলটির রেটিং কমে এখন ২২১। ছয় পয়েন্ট হারিয়ে তারা নেমে গেছে নবম স্থানে।

বাংলাদেশের ওপরে থাকা দলগুলোর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তালিকার শীর্ষে রয়েছে ভারত, যাদের রেটিং আরও ২ পয়েন্ট বেড়েছে। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড, তাদের পয়েন্ট বেড়েছে ৩। অস্ট্রেলিয়া পয়েন্ট না বাড়ালেও তৃতীয় স্থান ধরে রেখেছে। চতুর্থ স্থানে নিউজিল্যান্ড, পঞ্চমে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান আছে ষষ্ঠ স্থানে, আর বাংলাদেশের ঠিক ওপরে সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যাদের রেটিং ২৩৩—বাংলাদেশের চেয়ে ৮ পয়েন্ট বেশি।

শীর্ষ দশে আরও জায়গা করে নিয়েছে আফগানিস্তান। ২২০ পয়েন্ট নিয়ে তারা আছে দশম স্থানে। এছাড়া জিম্বাবুয়ে (১১), আয়ারল্যান্ড (১২), যুক্তরাষ্ট্র (১৩), নেদারল্যান্ডস (১৪) এবং স্কটল্যান্ড (১৫) যথাক্রমে অবস্থান করছে।

এক নজরে টি-টোয়েন্টি র‍্যাংকিং:

১. ভারত

২. ইংল্যান্ড

৩. অস্ট্রেলিয়া

৪. নিউজিল্যান্ড

৫. দক্ষিণ আফ্রিকা

৬. পাকিস্তান

৭. ওয়েস্ট ইন্ডিজ

৮. বাংলাদেশ

৯. শ্রীলঙ্কা

১০. আফগানিস্তান

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের আগে আবেগঘন বিদায় পেল ইরান ফুটবল দল
বিশ্বকাপের আগে আবেগঘন বিদায় পেল ইরান ফুটবল দল
নতুন কুঁড়ির মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন প্রতিমন্ত্রী
নতুন কুঁড়ির মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন প্রতিমন্ত্রী
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ