• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

সাতক্ষীরায় পামঅয়েল ও খাবার সোডা দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ

সাতক্ষীরা প্রতিনিধি    ৬ মে ২০২৬, ০২:২৮ পি.এম.
অভিযানে উদ্ধার হওয়া ভেজাল দুধ ও পামঅয়েল:   ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় দুধ থেকে ক্রিম আলাদা করে পামঅয়েল ও খাবার সোডা মিশিয়ে নকল দুধ তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রতন মাঝি সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা।  

মঙ্গলবার (৫ মে) বিকালে পরিচালিত অভিযানে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও উপকরণ জব্দ করা হয়েছে। 

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর উপস্থিত ছিলেন।

হটলাইনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা রতন মাঝির বাড়িতে অভিযান চালান। সেখানে গিয়ে দেখা যায়, দুধ থেকে ক্রিম আলাদা করার পর পামঅয়েলসহ বিভিন্ন উপাদান মিশিয়ে কৃত্রিমভাবে দুধ তৈরি করা হচ্ছিল। 

এসময় প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, ১৪ লিটার পামঅয়েল এবং প্রায় ২ কেজি খাবার সোডা জব্দ করা হয়। জব্দকৃত এসব উপকরণ নকল দুধ তৈরিতে ব্যবহৃত হচ্ছিল বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
রূপগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক