• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বরিশালে ৩০ যাত্রী নিয়ে বাস খাদে

বরিশাল প্রতিনিধি    ২৪ জুন ২০২৬, ১১:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস প্রায় ৩০ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে খাঞ্জাপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন আর নেই
কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন আর নেই