• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে বুধবার বন্ধ থাকবে যেসব মার্কেট

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৮:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রতিদিনের কেনাকাটা, অফিসিয়াল কাজ কিংবা পারিবারিক প্রয়োজন মেটাতে অনেকেই বিভিন্ন মার্কেট ও শপিংমলে যান। তবে নির্ধারিত সাপ্তাহিক বন্ধের কারণে অনেক সময় গন্তব্যে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় ক্রেতাদের। তাই বুধবার (২৪ জুন) কোথায় কোথায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তা আগেভাগেই জেনে নেওয়া জরুরি।

আজ বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি জনপ্রিয় মার্কেট ও শপিংমল। এর মধ্যে রয়েছে- পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা।

এছাড়া বিভিন্ন এলাকায় অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত আশপাশের এলাকা।

রাজধানীবাসীকে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার মার্কেট খোলা আছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা!
ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা!
রাজধানীতে গ্রেপ্তার ৮২
রাজধানীতে গ্রেপ্তার ৮২
ধানমন্ডি ৩২ এলাকায় ব্যারিকেড, টহলে আইনশৃঙ্খলা বাহিনী
ধানমন্ডি ৩২ এলাকায় ব্যারিকেড, টহলে আইনশৃঙ্খলা বাহিনী