• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৪ জুন ২০২৬, ১০:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবলীগ নেতা মো. সোহেল মিয়া ওরফে ‘টাইগার সোহেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নবীনগর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া গত ৫ আগস্টের পর স্থানীয় বাসিন্দা হাসান মিয়ার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠ হিসেবে সোহেলের প্রভাব বিস্তার ঘটে। ওই প্রভাবের কারণে তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতির দায়িত্বও পান বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একপর্যায়ে তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ নামে পরিচিত করতে শুরু করেন। এলাকাবাসীর কাছে তিনি মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘সোহেল একজন যুবলীগ নেতা এবং চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হবে।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন আর নেই
কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন আর নেই
চাইলেও স্কুলের সময়গুলো ফিরে পেতে পারি না: অধ্যাপক এম এ খালেক
চাইলেও স্কুলের সময়গুলো ফিরে পেতে পারি না: অধ্যাপক এম এ খালেক