• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন আর নেই

টাঙ্গাইল প্রতিনিধি    ২৪ জুন ২০২৬, ০১:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে কৃষক কার্ড গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি শোকাহত পরিবারকে এ কঠিন সময় ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক পরিচিতি পান কবির হোসেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন কর্মীরা
আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন কর্মীরা
ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা
ডিসি সারওয়ার দিলেন পাঁচ লাখ টাকা
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২