• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ জুন ২০২৬, ১১:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের অবসানে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর হরমুজ প্রণালীতে আটকে থাকা হাজারো নাবিককে সরিয়ে নিতে জরুরি পদক্ষেপ শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ জানান, ইরান, ওমান, উপকূলীয় অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্র এবং সামুদ্রিক খাত সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, অভিযানের আগে নিরাপত্তা পরিস্থিতি ও নিরাপদ নৌচলাচলের বিষয়গুলো বিস্তারিতভাবে যাচাই করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর তেহরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সেখানে বিপুলসংখ্যক বাণিজ্যিক জাহাজ ও ১১ হাজারের বেশি নাবিক আটকা পড়েন। তবে সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

কেপলার শিপিং ইন্টেলিজেন্স এজেন্সির তথ্য অনুযায়ী, গত সোমবার অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা সংঘাত শুরুর পর সর্বোচ্চ।

ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের ঝুঁকি কমাতে দীর্ঘ আলোচনার ভিত্তিতে তৈরি আইএমও পরিকল্পনা অনুযায়ী জাহাজগুলো ধাপে ধাপে এবং নিয়ন্ত্রিতভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি সচল রাখতে ফ্রান্স ও ব্রিটেনের নেতৃত্বাধীন সামুদ্রিক মিশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক। একইসঙ্গে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক অগ্রগতি পাচ্ছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক বাণিজ্য চালু করতে ওমান ও ইরান যৌথভাবে কাজ করছে বলেও জানা গেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশিদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ওমান
বিদেশিদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ওমান
নানা চ্যালেঞ্জের মুখে সত্য ও তথ্য, ডয়চে ভেলের সম্মেলন শুরু
নানা চ্যালেঞ্জের মুখে সত্য ও তথ্য, ডয়চে ভেলের সম্মেলন শুরু
ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত
ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত