শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা, বদলে গেল পরীক্ষার রুটিন

শিক্ষার্থীদের জন্য নতুন সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) মাউশির জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে ১৬ জুলাই পর্যন্ত।
অফিস আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে প্রকাশিত প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর আগে ঘোষিত সূচি অনুযায়ী, ২৮ জুন থেকে অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হয়ে ১৩ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ১ জুলাই, বুধবার এবং শেষ হবে ১৬ জুলাই, বৃহস্পতিবার।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশোধিত সময়সূচি বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে নতুন নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







