• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্কুলের কমিটি নিয়ে দ্বন্দ্বে শিবির নেতাকে গলা কেটে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৯:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সাইফুল্লাহ বারী নামে এক শিবির নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু সালাউদ্দিন। অভিযোগ রয়েছে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুকুল ও তার ভাই পলাশ এ ঘটনা ঘটিয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়ার চার মাথায় এ  ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া  ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া বাজারের চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়নের বহিষ্কৃত যুবদল সভাপতি মুকুল ও তার ভাই পলাশ, শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলা করে। এ সময় মুকুলের ছোট ভাই পলাশ সাইফুল্লাহ বারীর গলায় লোহার শাবল দিয়ে সজোরে আঘাত করে। সাইফুল্লাহ বারীর সাথে থাকা তার বন্ধু সালাউদ্দিনকেও ছুরিকাঘাত করেন তারা।

পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী বলেন, অভিযুক্ত মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। অনৈতিক কোনো কাজ এবং দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে স্থানীয় উপজেলা যুবদলের নেতৃবৃন্দ তাকে বহিষ্কার করেছে। বর্তমানে যুবদলের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।

ওসি পবিত্র কুমার জানিয়েছেন,  খুনের ঘটনা তদন্তে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। প্রকৃত ঘটনা তদন্তসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি
নিষিদ্ধ ঘোষিত আ’লীগের সভাপতিসহ আটক ৮
নিষিদ্ধ ঘোষিত আ’লীগের সভাপতিসহ আটক ৮
আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার