• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এমপিপুত্র সজীব আটক, রাতেই যুবদল থেকে বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২২ জুন ২০২৬, ১২:১৯ এ.এম.
যুবদল থেকে বহিষ্কৃত খাইরুল ইসলাম সজীব

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে যুবদল।

শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে সজীবকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সহযোগিতা করে। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হলে সেখানে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

এর কিছু সময় পরই যুবদল থেকে তার বহিষ্কারের ঘোষণা আসে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান জানান, যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খাইরুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।”

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান বলেন, “সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আমাদেরও অবগত করা হয়েছে।”

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে বিআরটি
গাজীপুর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে বিআরটি
নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ
নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি