• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৮:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বরিশালে নৃশংস হত্যাকাণ্ডের শিকার অটোরিকশাচালক নাজমুল ইসলাম মোল্লার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২১ জুন) বরিশাল মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে নিহত নাজমুল ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে তার বাবা, মা, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পরে নাজমুলের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন পরিশ্রমী অটোরিকশাচালককে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে হত্যা করেছে, তা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ধরনের হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত শনিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নাজমুল ইসলাম মোল্লা। পরদিন তার পরিবার বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে সোমবার নগরীর কালিজিরা এলাকায় কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অটোচালক ও স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষিদ্ধ ঘোষিত আ’লীগের সভাপতিসহ আটক ৮
নিষিদ্ধ ঘোষিত আ’লীগের সভাপতিসহ আটক ৮
আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
দর্শনায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা আটক
দর্শনায় পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা আটক