• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে হিজাব নিয়ে কটাক্ষ: রাতেই ছাত্রশিবিরের বিক্ষোভ

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০৯:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের হিজাব নিয়ে মন্তব্য এবং দেশব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৪ জুন) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, সংসদে হিজাব নিয়ে কটাক্ষ এবং সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংগঠনটির তথ্যমতে, ঢাকার প্রধান বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হবে।

জানা গেছে, বাজেট অধিবেশনে প্রবীণ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারী সংসদ সদস্যদের পোশাক ও হিজাব প্রসঙ্গে দেওয়া বক্তব্য এবং সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনাগুলোর প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণমাধ্যম খাতে সংস্কার জরুরি: গোলাম পরওয়ার
গণমাধ্যম খাতে সংস্কার জরুরি: গোলাম পরওয়ার
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
ছাত্রশিবিরের অপরাধের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রশিবিরের অপরাধের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল