• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’

সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০৪:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্ক করে বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হতে হবে জাতীয় স্বার্থ ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ। দেশের সম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব হবে।’

রোববার (১৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। কেউ এ দেশে এলে তাকে বরণ করে নেওয়া হয়। তবে কেউ যদি দীর্ঘদিন থাকতে চায়, তাহলে তাকে বিদায় করার উপায়ও এ দেশের মানুষ জানে।

ভারতের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা বাংলাদেশের মানুষ স্বীকার করে। তবে ভিয়েতনাম ও আফগানিস্তানের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া টিকে থাকতে পারেনি। তাঁর ভাষ্য, ‘বাংলাদেশে ঢোকা অত্যন্ত সহজ, বাংলাদেশ থেকে বের হওয়ার চেয়ে কষ্টকর ।

সীমান্তে ‘পুশইন’ প্রসঙ্গে আলাল বলেন, এ বিষয়ে যদি এত আগ্রহ থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া যেতে পারে, কারণ তাঁর বাড়ি বরিশালে।  তাঁকে সম্মানের সঙ্গে আতিথ্য দেওয়া হবে। ‘আমরা আপনাদের মতো আচরণ করি না।

তিনি অভিযোগ করেন, ভারতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এবং সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, যা সারা বিশ্বে নিন্দিত হচ্ছে। তিনি এ ধরনের তৎপরতা বন্ধের আহ্বান জানান।

আলাল বলেন, সীমান্ত এলাকায় বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলছে এবং এ বিষয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তিনি যেন এ প্রচেষ্টাকে জোরদার করে দিল্লিকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সহ সংগঠনটি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরোধীদল বাজেটের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ
বিরোধীদল বাজেটের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর মন খারাপ: নাহিদ
‘প্রেমের’ প্রমাণ পেয়ে ধর্ষণে গ্রেপ্তার জিসানকে বহিষ্কার করল শিবির
‘প্রেমের’ প্রমাণ পেয়ে ধর্ষণে গ্রেপ্তার জিসানকে বহিষ্কার করল শিবির
ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর
ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর