• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত

সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০৭:২১ পি.এম.
ভূমি ভবনে আয়োজিত ‘সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেন রহমান মিনু। ছবি: ভিওডি বাংলা

দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় করের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

রোববার (১৪ জুন) রাজধানীর ভূমি ভবনে অনুষ্ঠিত ‘সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভূমিমন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কর রাজস্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে শাসকগোষ্ঠী কর আদায়ের মাধ্যমে নিজেদের সাম্রাজ্য বিস্তার ও নিয়ন্ত্রণ বজায় রাখলেও আধুনিক রাষ্ট্রব্যবস্থায় কর জনগণ ও প্রতিষ্ঠানের উন্নয়নমূলক অংশগ্রহণের প্রতীক।

রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা এবং অবকাঠামো নির্মাণে করের অর্থ গুরুত্বপূর্ণ অবদান রাখে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, ব্যক্তিখাতের প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থাও নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকে। এসব অর্থ সরকারি রাজস্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করে।

তাই সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ও চলতি ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।সম্প্রতি জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সরকারের আয়-ব্যয়ের কাঠামো এবং রাজস্ব সংগ্রহের উৎস সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি কর পরিশোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যেসব দপ্তর ও সংস্থার ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে, সেগুলো দ্রুত পরিশোধের উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে ভবিষ্যতে বার্ষিক বাজেট প্রণয়নের সময় ভূমি উন্নয়ন কর খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখার বিষয়টি নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।কর্মশালায় সভাপতিত্ব করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী। এতে বিশেষ বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল বাকী।অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।  

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির ছয়টি মামলা বিচারাধীন: দুদক
বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির ছয়টি মামলা বিচারাধীন: দুদক
নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ফ্রান্স
নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ফ্রান্স
জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে হট্টগোল
জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে হট্টগোল