• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’

স্বাস্থ্যখাতে বড় সংস্কার

২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১৪ জুন ২০২৬, ০৪:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, সারা দেশে ২০টি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। এর মধ্যে নারীদের জন্য দুটি ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল থাকবে। পাশাপাশি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী, যার মধ্যে ৮০ হাজারই হবেন নারী।

রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল থেকে একযোগে ১০টি জেলার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিল আরও ৯টি জেলা সদর হাসপাতাল।

অনুষ্ঠানের আগে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। কয়েকজনের অনুপস্থিতি ও প্রশাসনিক অসঙ্গতি নজরে এলে অসন্তোষ প্রকাশ করে দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা, রোগীদের সেবা কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয় খতিয়ে দেখেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি পেয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সেবার দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলা সহ্য করা হবে না। হাসপাতালের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিত করতে হবে, অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় স্বাস্থ্য খাত নানা সংকটে জর্জরিত ছিল। হাম রোগের প্রাদুর্ভাব, টিকার ঘাটতি, যক্ষ্মা ও জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তবে সরকারের দ্রুত পদক্ষেপে পর্যাপ্ত টিকা সংগ্রহ এবং দেশব্যাপী টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে জিডিপির ১ দশমিক ২ শতাংশ বরাদ্দ দিয়ে ৬৯ হাজার কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এই অর্থ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যয় করা হবে। ইতোমধ্যে দেশের ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হয়েছে, যাতে জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের রাজধানীমুখী হতে না হয়।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাত সংস্কারের অংশ হিসেবে নির্মিতব্য ২০টি হাসপাতালের মধ্যে দুটি হবে নারীদের জন্য ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল। বাকি ১৮টি হাসপাতাল হবে ১ হাজার শয্যার। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সারের চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, মাতৃসেবা এবং আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।

প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এছাড়া জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টার সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু হাসপাতাল প্রস্তুত রাখলেই হবে না, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে ১০টি জেলার আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, রোগীদের অযথা অন্যত্র পাঠানো নয়, স্থানীয় পর্যায়েই সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দকে স্বাগত জানালেন ডা. বিটু
স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দকে স্বাগত জানালেন ডা. বিটু
স্বাস্থ্য খাতে ৬৯৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
বাজেট ২০২৬-২৭ স্বাস্থ্য খাতে ৬৯৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
সবাই পাবেন ই-হেলথ কার্ড, গঠন হবে অ্যাম্বুলেন্স পুল
সবাই পাবেন ই-হেলথ কার্ড, গঠন হবে অ্যাম্বুলেন্স পুল