• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের রোবটিক হাত উদ্ভাবনে মুগ্ধ জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০৮:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীতে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি কণ্ঠস্বর ও শারীরিক ইশারায় নিয়ন্ত্রণযোগ্য কৃত্রিম রোবটিক হাত (প্রোসথেসিস) দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

রোববার (১৪ জুন) বিকেলে তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজের শাহীন হল মিলনায়তনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ (ঢাকা জেলা পর্যায়) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের উদ্ভাবন ঘুরে দেখেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের তৈরি রোবটিক হাতটি উপস্থাপন করে, যা কণ্ঠস্বর ও জেসচারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। শিক্ষার্থীরা জানান, বাজারে প্রচলিত কৃত্রিম হাতের তুলনায় এটি থ্রিডি প্রিন্টেড ও প্রোগ্রামেবল, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা সম্ভব এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী।

উদ্ভাবনটি দেখে ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং এর কার্যপ্রণালী সম্পর্কে খোঁজ নেন। পরে তিনি বলেন, “চমৎকার প্রজেক্ট, তোমাদের অভিনন্দন।”

অনুষ্ঠানের মূল পর্বে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার আহ্বানও জানান তিনি।

বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, সরকার আর শুধু জিপিএ-৫-এর পেছনে ছুটবে না, বরং কর্মমুখী ও বাস্তবভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণমাধ্যম খাতে সংস্কার জরুরি: গোলাম পরওয়ার
গণমাধ্যম খাতে সংস্কার জরুরি: গোলাম পরওয়ার
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
ছাত্রশিবিরের অপরাধের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রশিবিরের অপরাধের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল