• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’

গণমাধ্যম খাতে সংস্কার জরুরি: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০৫:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

গণমাধ্যম খাতে সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় নিত্যনতুন গণমাধ্যম প্রতিষ্ঠিত হচ্ছে, যা তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা ও কার্যকর নীতিমালার প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে তুলেছে।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার খাতের সংস্কারবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যম ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে, যা গণতন্ত্র এবং পেশাদার সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়।

তিনি অভিযোগ করেন, দলীয় স্বার্থে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। শুধু জুলাই সনদ নয়, সরকারের উচিত গণভোটের রায়ও বাস্তবায়ন করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নীতিবহির্ভূত কনটেন্ট বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করা হচ্ছে। দলীয় বিবেচনায় নিয়োগের মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রেমের’ প্রমাণ পেয়ে ধর্ষণে গ্রেপ্তার জিসানকে বহিষ্কার করল শিবির
‘প্রেমের’ প্রমাণ পেয়ে ধর্ষণে গ্রেপ্তার জিসানকে বহিষ্কার করল শিবির
ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর
ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর
ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ
ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ