ধানমন্ডির বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ রোডের ২৭ নম্বর ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জানা গেছে, ভবনটিতে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান ও কয়েকটি ভ্রমণসেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ফায়ার সার্ভিস কাজ করছে।
ভিওডি বাংলা/আ







