তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
মঙ্গলবার (৯ জুন) ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৪ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- প্রদীপ চন্দ্র দাস ওরফে হোসেন মোহাম্মদ ওরফে দীপু (৩৯), মো. আব্দুর রহমান (২৬), মো. হৃদয় (২৭), মো. তরিকুল ইসলাম (৩১), মো. গোলাম মোর্শেদ (২৮), মো. জাহাঙ্গীর আলম (২৬), তরিকুল ইসলাম (২৮), মো. বাবুল (২৫), মো. সাইফুল ইসলাম (২৩), মো. কামাল (৩৫), ইয়াছিন হাসান সেন্টু (৩৩), মুয়ীদুল ওমর (নাহিদ), হৃদয় (২৬), মো. জুয়েল রানা (৩০), মো. বিল্লাল (২৭), মো. শাহাবুদ্দিন হাওলাদার (৪৫), শাওন (১৯), মো. তালহা জোবায়ের (২০), মো. শফিউল ইসলাম (৩৫), মেহেদী হাসান (২৩), মো. জাকারিয়া (জাকারুল) (২২), মো. মেহেদী হাসান (২০), মো. জুনায়েদ (২০), মো. শরিফুল ইসলাম (২২), মো. ফয়জুল করিম (২৬), মো. পিয়াস (৩০), মো. আসিফ (২২), ফয়সাল (২৪), আল আমিন (২২), মো. জাহিদুল (২৫), মো. জাহিদ হোসেন (৪০), মো. সোহেল রানা (২৯), মো. নিপু (২৪), মো. জাহাঙ্গীর হোসেন (৪৩) এবং মো. রফিকুল ইসলাম ডলার (৩৭)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভিওডি বাংলা/এমএস







